বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় সোনাহাটা ডিগ্রি কলেজের হলরুমে ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ অপূর্ব, আসাদুল ইসলাম, জিহাদ হাসান, মিথুন, আল আমিন, এনাম, কামরুল, নাদিম, পায়েল, রানা, শুভ ও বিজয়। এছাড়াও বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন ছাত্রদলের নেতা রানা মিয়া, আল আমিন সরকার, সাখাওয়াত হোসেন সোহাগ, সিয়াম হোসেন, মেহেদী হাসান, কামরুজ্জামান, শাকিল আহমেদ, নাদিম মাহমুদ, সোহাগ ইসলাম ও সাব্বির হাসান।
সভা শেষে বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিসের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে ছাত্রদলের কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
-
বাবুল ইসলাম - ০৮:২০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- 137
জনপ্রিয়










