বগুড়ার ধুনটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলার ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদে পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ফজলার রহমান মুকুল, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপূর্বসহ মসজিদের মুসল্লিরা। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম।
০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে বিএনপি নেতা প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
-
বাবুল ইসলাম - ০৮:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 191
জনপ্রিয়










