১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ধুনটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার শৈলমারী গ্রামের একটি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামের নাজির হোসেনের ছেলে নুরুন নবী (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মিলন মিয়া (২৮)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেছেন। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নুরুন নবী ও মিলন মিয়া দীর্ঘদিন ধরে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে তারা শৈলমারী গ্রামের একটি সড়কে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬