আগামী ২৩ জুলাই বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও ধুনট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।
সভায় আরও বক্তব্য দেন কালেরপাড়া ইউনিয়ন বিএনপির নেতা রাকিবুল হাসান কাজল, সাদ্দাম হোসেন বাবু ও ভাসান।
এছাড়া প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রুবেল পাইকার, আবু মোন্নাফ, খায়রুল হাসান বিপ্লব, মজনু, রফিকুল ইসলাম বোল্লা, গোলাম রব্বানী, ইসমাঈল হোসেন, রায়হান জোয়ার্দার, সাইদুল ইসলাম রঞ্জু, শাহ আলম, আব্দুল লতিফ, সানা উল্লাহ, মহাআলম ও শিপন আহমেদ।
এ সময় ওয়ার্ড যুবদল নেতা আমানুল্লাহ আমান, হোসেন আলী, আব্দুল হান্নান ও দুলু মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৩ জুলাই কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
ধুনটে কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
-
বাবুল ইসলাম - ১০:২২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 51
জনপ্রিয়














