বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান, সমৃদ্ধ শেরপুর-ধুনটের আহ্বায়ক এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীর জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধুনট বাজারে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসিফ সিরাজ রব্বানীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য দেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, যুবদল নেতা ফরহাদ হোসেন, খাইরুল ইসলাম বিপ্লব, বিপুল হাসান, জুয়েল রানা, মিদুল হাসান, সুমন মাহমুদ, রমজান আলী, মোন্নাফ, জিয়া, রুবেল, আন্নাস আলী, শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে বিসিবি পরিচালক আসিফ সিরাজের জন্মদিন উদযাপন
-
বাবুল ইসলাম - ১২:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 123
জনপ্রিয়










