০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ধুনটে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

বগুড়ার ধুনট উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বিলকাজুলী বথুয়াবাড়ী পঞ্চকোঠা হরি মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। ভক্তরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রশি টেনে রথযাত্রায় অংশ নেন। এ সময় ভক্তদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে আয়োজক কমিটির সভাপতি অনুকূল চন্দ্র শীল এবং বিলকাজুলী বথুয়াবাড়ী পঞ্চকোঠা হরি মন্দির কমিটির সভাপতি নিখিল চন্দ্র শীলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল হাকিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপূর্ব।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

ধুনটে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

১২:২১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬