০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ধুনটে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে সৌদি প্রবাসীর মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শাহনাজ বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের স্ত্রী।
অভিযুক্তরা হলেন, উপজেলার কান্তনগর-চরপাড়া গ্রামের আজিজল সরকারের ছেলে মাহমুদুল ইসলাম সরকার (৫০) এবং শেরপুর উপজেলার ঝাঝর গ্রামের জেলদার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহনাজ বেগমের ছেলে শাহাদৎ হোসেন দীর্ঘদিন বেকার ছিলেন। গত ২৪ জানুয়ারি অভিযুক্ত মাহমুদুল ও আরিফুলের মাধ্যমে তিনি সৌদি আরবে যান। বিদেশে পাঠানোর নামে ওই দুই আদম ব্যবসায়ী শাহাদতের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু সৌদি আরবে নেওয়ার পর তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে তিনি মানবেতর জীবনযাপন করতে থাকেন।
এ বিষয়ে কথা বলতে গত ২১ জুন সকাল ১০টার দিকে শাহনাজ বেগম কান্তনগর গ্রামে মাহমুদুলের বাড়িতে যান। সেখানে ছেলে সম্পর্কে কথা বলার একপর্যায়ে মাহমুদুল ও আরিফুল তাকে মারধর করেন এবং হত্যার চেষ্টা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর ২১ জুন শাহনাজ বেগম ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত শেষে ১৪ জুলাই নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

ধুনটে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

১২:২৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬