নারী কেলেঙ্কারির অভিযোগে আলোচিত ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে তাকে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে তাকে ধুনট থানা থেকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই মোস্তাফিজুরের বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলাপরিপন্থী ও অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, এসআই মোস্তাফিজুর ২০২৫ সালের ডিসেম্বর মাসে ধুনট থানায় যোগদান করেন। এর আগে তিনি বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং পরে তাকে ধুনট থানায় বদলি করা হয়। এবার নতুন করে অভিযোগের প্রেক্ষিতে তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
নারী কেলেঙ্কারির অভিযোগে ধুনট থানার এসআই মোস্তাফিজ প্রত্যাহার
-
স্টাফ রিপোর্টার - ০৯:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 50
জনপ্রিয়









