১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ধুনটে বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে ইউএনও

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। সরকারি নির্দেশনার আলোকে মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের অবকাঠামো, পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। তিনি বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ও পাঠদান কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেসবাউল আলম জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এ অঞ্চলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ১১৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তবে পরিদর্শনের সময় ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে ইউএনও

ধুনটে বেলকুচি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শনে ইউএনও

১০:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬