প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবুজায়ন: ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জোড়খালী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপি নেতা রতন মিয়া, গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধুনটের জোড়খালী মাদ্রাসায় বৃক্ষরোপণ
-
বাবুল ইসলাম - ০৬:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 43









