কেন্দ্রীয় যুবদলের সপ্তাহব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া বাজারে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ কালেরপাড়া ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
-
বাবুল ইসলাম - ০২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 160
জনপ্রিয়










