বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদল।
সম্প্রতি ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান এবং সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানান ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
ধুনট উপজেলা যুবদলের নবগঠিত কমিটিকে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের ফুলেল শুভেচ্ছা
-
বাবুল ইসলাম - ১২:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- 51
জনপ্রিয়



















