১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধুনটে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে চকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল করেন। এ সময় সশস্ত্র মিছিলকারীরা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহমদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে শ্রমিক লীগ নেতা আবু হাসান সাগরকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবু হাসান সাগরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

০৫:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬