বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক নাজমুল হক।
গত ১৯ জুন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ স্বাক্ষরিত ডিও (D.O.)-এর মাধ্যমে নাজমুল হককে সভাপতি হিসেবে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়।
সোমবার দুপুর ২টায় উক্ত ডিও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রউফের নিকট জমা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি নাজমুল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. সম্রাট, যুবদল নেতা জিয়া তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন, আব্দুল্লাহ আল মামুন ও শিমুল খান মানিক।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
ধুনটে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাজমুল হক
-
Reporter Name - ০১:৩৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 50
জনপ্রিয়
















