বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল হতে অত্র ইউনিয়ন ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে ফুটবল বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক আফছার আলী, নুর কুতুবুল আলম, আতিকুর রহমান খোকন, আবু সাহমা, আফরজ্জাহান বন্যা, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, মহফুজার রহমান ও ইউপি সদস্য সাইদুল ইসলাম।
শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
বাবুল ইসলাম 















