০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আশরাফুল কবীর রানা (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল কবীর রানা উপজেলার ভান্ডারবাড়ি নারায়নপুর গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রানাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১১:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬