বগুড়ার ধুনট উপজেলায় ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ও একাধিক মামলার আসামি সুজন আকন্দ (৩৬) এবং একই ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৪২)।
বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠায়। এর আগে বুধবার রাতে সুজন আকন্দের বাড়ির পাশের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন আকন্দ ও আব্দুল মজিদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দিতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সুজন আকন্দের বাড়ির পাশের রাস্তায় ইয়াবা বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
Reporter Name - ০৯:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 172
জনপ্রিয়













