‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা ও নূর নাহার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাজেদুল করিম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন, জান্নাতুল ফেরদাউস ও জাহিরুন নেছা এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় দেশি-বিদেশি জাতের প্রায় ৩০ ধরনের ফল প্রদর্শন করা হয়েছে। স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফলের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করছে। মেলায় আগতরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ এবং আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
ধুনটে জাতীয় ফল মেলার উদ্বোধন
-
Reporter Name - ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 41
জনপ্রিয়













