১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে বিনামূল্যে একদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে মেডিসিন, গাইনি, নবজাতক ও শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ-এর সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিজ-এর সিনিয়র জোনাল ব্যবস্থাপক সাইদুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টন, বিজ স্বাস্থ্যসেবা প্রকল্পের ব্যবস্থাপক মোজাহার আলী, ধুনট শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা এবং শিক্ষক তসলিম উদ্দিন।
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম অনু ও ডা. নাজমুল হোসেন।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১০:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬