১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অসুস্থ দিনমজুরের পাশে বিসিবি পরিচালক আসিফ রব্বানী, দিলেন চিকিৎসা সহায়তা

বগুড়ার ধুনট উপজেলায় অসহায় দিনমজুর আব্দুল বারীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, জেলা বিএনপির সদস্য এবং সমৃদ্ধ শেরপুর-ধুনটের আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী।
আব্দুল বারী উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চৌকিবাড়ী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। কিছুদিন আগে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এতে তার বুকের হাড় ও একটি পা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকায় তিনি আর্থিক সংকটে পড়েন।
তার এই দুর্দশার কথা জানতে পেরে আসিফ সিরাজ রব্বানী ব্যক্তিগত তহবিল থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা আব্দুল বারীর পরিবারের সদস্যদের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একরামুল হক তারা, বিএনপি নেতা শাহীন মাহমুদ, চান মিয়া ও দেলবার হোসেন, ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অপূর্ব এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অসুস্থ দিনমজুরের পাশে বিসিবি পরিচালক আসিফ রব্বানী, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ দিনমজুরের পাশে বিসিবি পরিচালক আসিফ রব্বানী, দিলেন চিকিৎসা সহায়তা

০৮:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬