বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশের মা গোলেজা খাতুন (৭৬) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আবু বক্কর সিদ্দিক মণ্ডলের স্ত্রী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও সাহিদ মাহমুদ সুমন, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর ইসলাম, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, রাশেদুজ্জামান উজ্জ্বল, আইয়ুব আলী, জিএম সম্রাট, নাজমুল হক, ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুর ইসলাম মধু, আবু তালহা শামীম খান, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সাইদুজ্জামান নোমান, মনিবুর রহমান, ইয়াকুব আলী, সুমন খন্দকার, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, আতিকুল কবির স্মরণ, রবিউর ইসলাম রতন ও আব্দুল্লাহ আল মামুন।
০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
ধুনটে বিএনপি নেতা পলাশের মায়ের ইন্তেকাল
-
বাবুল ইসলাম - ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- 41
জনপ্রিয়









