১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধুনটে সাংবাদিকের উপর হামলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে প্রকাশ্য মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণকালে সাংবাদিক গোলাম রব্বানী (৪৮) উপর হামলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। এ সময় আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আল আমিন (৩৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে। আহত সাংবাদিক গোলাম রব্বানী একই এলাকার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি। আহত গোলাম রব্বানী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আল আমিন পেশায় একজন ট্রাক চালক। সে বিভিন্ন জেলায় ট্রাক চালানোর কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বেচাকেনা ও সরবরাহ করে থাকে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে সে গোসাইবাড়ি বাজার এলাকাতেও প্রকাশ্য বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রয় করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলা চালিয়ে সাংবাদিককে আহত করার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামি আল আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে সাংবাদিকের উপর হামলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬