১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধুনট ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে ধুনট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলার বানিয়াজান সদরপাড়া এলাকার নিবারণ সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (৩৭) এবং কাজিপুর উপজেলার বৌহাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে তরিকুল ইসলাম (২০)।

মামলা সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইয়নে মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক মামলা গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনট ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬