০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে অটোরিকশা ছিনতাই,চালক অজ্ঞান অবস্থায় উদ্ধার

বগুড়ার ধুনটে চালককে অজ্ঞান করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অটোরিকশা চালকের নাম ময়দান আলী (৪০)। তিনি উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের শেপার আলীর ছেলে।

বুধবার দুপুর ১টার দিকে ধুনট-সোনামূখী সড়কের ইছামতি নদীর সোনামূখী ব্রীজ এলাকা থেকে অচেতন অবস্থায় ওই অটোচালক ময়দান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। তিনি মাঝে মাঝে জ্ঞান ফিরে পেলেও আবার অচেতন হয়ে পড়ছেন।

অটোচালক ময়দান আলীর স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ময়দান আলী অটোরিকশা চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়দান আলী তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন রাতে ও সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারে সোনামুখী ব্রীজ এলাকায় কাঠ গাছের বাগানের ভেতর অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ছবি দেখে ময়দান আলীকে শনাক্তকরার পর হাসপাতালে গিয়ে তাকে নিশ্চিত করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। চালকের জ্ঞান ফেরার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধার হবে বলে আশাবাত ব্যক্ত করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে অটোরিকশা ছিনতাই,চালক অজ্ঞান অবস্থায় উদ্ধার

১১:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬