১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার ধুনটে জুয়া খেলার আসর থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই আসর থেকে ৩৭ হাজার ৩২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মরিচতলা গ্রামের আবুল কাশেম (৭২), পূর্বগুয়াডহরী গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী লীগের কর্মী মালেক প্রামানিক (৩৮), গোসাইবাড়ি গ্রামের আসমত মন্ডলের ছেলে বলাই মন্ডল (৪৭), খোকশাবাড়ি গ্রামের রশিদ সরকারের ছেলে আল-আমিন (৪১), মরিচতলা গ্রামের নবীর উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৬২), চুনিয়াপাড়া গ্রামের রুস্তম মল্লিকের ছেলে মোহাম্মাদ আলী (৬০), বরইতলী গ্রামের বদিউজ্জামানের ছেলে মাসুদ সরকার (৪০), সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল গণীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৬), সামছু প্রামানিকের ছেলে খোকন প্রামানিক (৪০) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোজাম্মেল হক (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলে। তারই ধারবাহিকতায় বুধবার রাতে গোসাইবাড়ীর পূর্ব গুয়াডহরী গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে জুয়া খেলতে বসে। এসময় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে ১০ জুয়াড়িকে আটক করে। এ ঘটনায় থানার এসআই হায়দার আলী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে ১০ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করে।

ধুনট থানার ভাাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, জুয়া আইনে দায়ের করা মামলায় ১০ আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

০১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬