১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ধুনটে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ যোহর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, আমিনুল ইসলাম, মোশারফ হোসেন, কবির হোসেন, ওসমান গণি, আব্দুর রাজ্জাক, ফজল-এ-খুদা তুহিন, মহসীন আলী, আব্দুস সালাম, আইয়ুব আলী, জি এম সম্রাট, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা রওশন কবির রাজু, ছাত্রদল নেতা আলম হাসান, জিন্নাহুর রহমান রাকিব, শরিফুল ইসলাম এবং তাঁতীদল নেতা আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

০৯:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬