বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল ও নিরাপদ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলকেই নিয়ে জনগণ ভবিষ্যতে সরকার গঠন করতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য থেকে সাবধান থাকতে হবে। তবে এই পথসভা গুলোতে মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায় তারা পরিবর্তন চায়, ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করতে চায়। বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এতে মানুষ আমাদের ভালোবাসবে না। এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠান বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বগুড়ার ধুনট সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সব পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রেজানুর রহমান ঠান্ডু, রেজাউল করিম টুন্টু, আব্দুল কাইয়ুম টগর, বেলাল হোসেন বাবু, আতাউর রহমান পলাশ, শফিকুল ইসলাম, রুবেল মাহমুদ, আব্দুল হান্নান, জিয়া পরিষদ নেতা নুরে আলম জুয়েল, শাহীন আলম, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধূ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুল হক রনজু, আরাফাত রহমান জনি, আশিক খান, রাসেল মাহমুদ, শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম, খোরশেদ আলম, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, একে মিনু, মিলন মিয়া, রবিউল ইসলাম রতন, অপূর্ব।
বাবুল ইসলাম 









