০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী সোহেল রানা জানান, ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় লাইভে ছিলেন শিবলী। এসময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সাংবাদিক তরিকুল শিবলী কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর এলাকার এ কে এম শাহিদুল্লাহর ছেলে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃত্যু

০৫:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫