০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জম্মু ও কাশ্মীরে ভারতের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত

জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোর এলাকায় ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা দ্য হিন্দু পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে সফলভাবে হামলা চালিয়েছে ভারত।

এদিকে ভারতের সামরিক হামলার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি ভারতের আগ্রাসনের নিন্দা জানান এবং পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানান, হাকান ফিদান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

এই হামলাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ঘটনার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় দেশের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। গুতেরেস বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযানে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

সূত্র: দ্য হিন্দু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে: জিএম সিরাজ এমপি

জম্মু ও কাশ্মীরে ভারতের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত

১০:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫