০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শ্লোগান নিয়ে বিতর্ক, পরিচালক বরখাস্ত

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লোগো ব্যবহারের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং সন্ধ্যায় এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়।

১৩ জানুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে এই স্লোগানযুক্ত লোগো ব্যবহার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত আদেশে জানানো হয়, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বিজ্ঞপ্তিতে রাজনৈতিক স্লোগান সম্বলিত প্যাড ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আচরণ বিধিমালার ৪ ধারা লঙ্ঘন করেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী (১১ (৭) ধারা) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শ্লোগান নিয়ে বিতর্ক, পরিচালক বরখাস্ত

১২:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫