আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দিপ্তী, বিএনপি নেতা কবির হোসেন তালুকদার, আইয়ুব আলী, ফারাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, সিদ্দিক হোসেন, নজরুল ইসলাম, সোলাইমান আলী, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, মহসীন আলী, জিএম সম্রাট, জাহাঙ্গীর আলম ও হারুন অর রশিদ।
এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা রানা বক্তব্য রাখেন।
বাবুল ইসলাম 











