০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

অপরাধ দমনে ধুনটে পুলিশের মোটরসাইকেল মহড়া

মাদক, ছিনতাই, চুরি, জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বগুড়ার ধুনটে মোটরসাইকেল মহড়া দিয়েছে থানা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করতেই এ মহড়ার আয়োজন করা হয়।

বুধবার বিকেল ৪টার দিকে ধুনট থানা প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল মহড়া শুরু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা এতে অংশ নেন।

মহড়াটি ধুনট পৌরসভা, ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও গ্রামাঞ্চল প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পুলিশের টহল ও দৃশ্যমান উপস্থিতি বাড়ানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল, নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দেরও পুলিশের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নাজমুলকে সংবর্ধনা

অপরাধ দমনে ধুনটে পুলিশের মোটরসাইকেল মহড়া

১২:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬