বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে মাহমুদুল হাসানকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন ও সদস্যসচিব মাহবুব-উল হক রঞ্জু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্যরা হলেন ইব্রাহীম হোসেন সিনিয়র সহসভাপতি, সামছুদ্দিন ও জাহাঙ্গীর আলম সহসভাপতি, কাওছার কাজী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাপ্পি হাসান ও সাজেদুল ইসলাম সুজন যুগ্ম সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান সহসাংগঠনিক সম্পাদক এবং রানা মিয়া দপ্তর সম্পাদক।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবুল ইসলাম 








