বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের গুচ্ছগ্রাম রাধা গোবিন্দ দুর্গা মন্দিরে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাতদ হোসেন মিলু, জাহাঙ্গীর আলম নাদু, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রজিব উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, হাসান মাহমুদ অপূর্ব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।
বাবুল ইসলাম 








