১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রফিকুল ইসলাম মধু (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলাম মধুকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড়া গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা-মা মাঠে কাজ করতে যান। এ সময় সুযোগ পেয়ে রফিকুল ইসলাম মধু গত ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে কিশোরীকে উলুরচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত মনিহারি দোকানঘরে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় স্থানীয় লোকজন তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে রফিকুল ইসলাম মধু ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রফিকুল ইসলাম মধুকে আসামি করে ধুনট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধুনটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

০৮:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬