১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধুনট উপজেলা শাখার আয়োজনে বগুড়ার ধুনটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধুনট কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।

মঙ্গল শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, পৌর বিএনপি’র সহসভাপতি ছানোয়ার হোসেন, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক শরিফুল ইসলাম খোকন, ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ, রঘুনাথ রায়, ধুনট মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ধুনট রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহা, সদস্য শিপন, নিরেন ও হৃদয়। অপরদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ধুনট উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ধুনট উপজেলা শাখার সভাপতি প্রতেন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভাদু হাওলাদর সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ধুনটে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

১০:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬