বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, মাত্র ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য একটি তত্ত্ব দিয়েছিলেন শুধু বাংলা ভাষার ভিত্তিতে এ দেশ পরিচালিত হতে পারে না। বাংলা ভাষার পাশাপাশি সব ভাষা ও সব ধর্মের মানুষের সম্মিলনে যে ঐক্য, সেটিই বাংলাদেশ জাতীয়তাবাদ। বাংলাদেশের মানুষ সেই তত্ত্বকে প্রাণে ভালোবেসে আবারও আমাদের ক্ষমতায় নিয়ে এসেছে। যার ফলশ্রুতিতেই আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জেলা বিএনপির সদস্য সচিব আসিফ সিরাজ রব্বানী।
ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, অ্যাডভোকেট রেজানুর রহমান ঠান্ডু, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, আব্দুল কাইয়ুম টগর, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক নূরে আলম জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব উল হক রঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
বাবুল ইসলাম 








