০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ধুনটে ফুটবল টুর্নামেন্টে বন্ড অব ফ্রেন্ডশিপ এফসি চ্যাম্পিয়ন

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচিতে ইয়াং স্টার ক্লাবের আয়োজনে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় টাইব্রেকারে টাইটান এফসিকে পরাজিত করে বন্ড অব ফ্রেন্ডশিপ এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি আলম হাসান, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রতন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, বেলকুচি ইয়াং স্টার ক্লাবের সভাপতি মারুফ হাসান ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ফুটবল টুর্নামেন্টে বন্ড অব ফ্রেন্ডশিপ এফসি চ্যাম্পিয়ন

০৩:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬