বগুড়াার ধুনট পৌর এলাকায় পূর্ব ভরণশাহী যুবসমাজের আয়োজনে ১৬ দলের নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পূর্ব ভরণশাহী ঈদগাহ মাঠে উদ্বোধনী খেলায় এলেক্স ফুটবল একাদশ ও ধুনট টাইগার স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঠিকাদার নিয়ামুল আলম তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বাবু। খেলা পরিচালনা করেন ইমরান কায়েস।
বাবুল ইসলাম 


















