বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কনিষ্ঠ ভাই মহহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর ধুনট বাজার মডেল মসজিদে ধুনট উপজেলা যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন তার বক্তেব্যে বলেন, দেশ ও মানুষের কল্যাণে জিয়া পরিবারের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এ সময় দোয়া মাহফিরে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলেব সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়াকুব আলীসহ উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য,দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 










