বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার। দুর্যোগ-দুর্বিপাকের সময়ে রাজনৈতিক পরিচয় নয়, মানুষের প্রয়োজনই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক শক্তি। দেশের যখনই কোনো দুর্যোগ আসে, তখন বিএনপির নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পারি বিএনপি জনগণের দল, জনগণের সেবক। বিএনপি সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
রোববার বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ হলরুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ, অসহায় ও পরিবারের মানবিক সহায়তা হিসাবে নগত অর্থ ও নৃ-তাত্তি¡ক গোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় একটি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারে ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিসিরি পরিচালক আসিফ সিরাজ রব্বানীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীগণ।
বাবুল ইসলাম 









