বগুড়ার ধুনটে পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
সভায় বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মুঞ্জিল হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, ওয়ার্ড বিএনপি নেতা সোলায়মান আলী, শাহ আলম, আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন দোলা, মোত্তালেব হোসেন, আপাল শেখ, ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলী ও পৌর যুবদল নেতা তারিকুল ইসলাম সোহেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ, বিরোধী দলের সরকার বিরোধী অপপ্রচার প্রতিরোধে এবং সরকারের সাফল্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা আয়োজন উপলক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাবুল ইসলাম 








