গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারী কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১টায় ধুনট মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফলপট্টি এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, নিয়ামুল আলম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব মাহবুবুল হক রনজু, আতিকুর রহমান শিতল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এ কে মিনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহুর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন, হাসান মাহমুদ অপূর্ব, কামরুল হাসান, আসাদুল ইসলাম, এনাম, জিহান, সাকিব, আল আমিন, ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, ছাত্রদল নেতা আরাফাত হোসেন, মারুফ হাসান, শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়াম, সোহান, কামরুল, রানা, জিহান, সিয়াম, রনজু, সাব্বির, জিহাদ, স্বপন, নিবিড়, রতন, রিয়াদ, অভি, শাকিন, জুয়েল, সাগর, রনি, সজিব, মাইকেল, সুজন, কাওসার, সামিম, পাঠান, গোপাল, মিজু, আসিফ, নাহিদ, ইমরান প্রমুখ।
০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
-
বাবুল ইসলাম - ০৮:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 53
জনপ্রিয়









