বগুড়ার ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতি শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ধুনট বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার বিকেল সাড়ে ৫টায় ধুনট বাজার হাট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক আলিমুদ্দিন হারুন মণ্ডল।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যসচিব মাহবুবুর রহমান চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য বেলাল হোসেন খান, ছানোয়ার হোসেন, মুনজিল হোসেন ও আরিফ খান।
সভায় বাজারের সার্বিক শৃঙ্খলা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাবুল ইসলাম 






















