আল ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে ধুনটে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ধুুনট উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আল-খিদমাহ ক্বওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সজল।
কর্মশালায় ৫০জন রক্তদান স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করেন। তাদের প্রশিক্ষণ প্রদান করেন আল-খিদমাহ ক্বওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুফতি আশেকে এলাহী শিবলী। প্রশিক্ষণ কর্মশালা আলোচক হিসেবে অংশ নেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন, ইছামতি ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ফয়জুল করিম খালিদ, গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হাশেম ও রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়া আল ইহসান ব্লাড নেটওয়ার্কের সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং আল-খিদমাহ ক্বওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ ফারাবীর সহসভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট লাইভ এর সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সেবা’র সভাপতি সাইফুল ইসলাম, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রক্তদান সংগঠন লাল ভালোবাসা’র সাবেক সভাপতি রুহুল আমিন নোমান, বন্ধন রক্তদান সংগঠনের সভাপতি রাসেল আহমেদ, ধুনট ব্লাড ব্যাংক পরিচালক রাসেল আহমেদ, আল-খিদমাহ ক্বওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাফেজ সৈকত হোসাইন। মতবিনিময় সভা পরিচালনা করেন আল-খিদমাহ ক্বওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হানজালা আল আজাদী।
বাবুল ইসলাম 

















