বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। বর্তমান সরকার পরিবেশ ও প্রকৃতিবান্ধব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপি নিজ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি ও সরকারের নৈতিক দায়িত্ব। এর অংশ হিসেবে ত্রাণ বিতরণ, পুনর্বাসন এবং সার্বিক প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকায় দল ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, আব্দুল কাইয়ুম টগর, রাশেদুজ্জামান উজ্জল, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু ও আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন ও মাহবুবুল হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান ও মিশুক বাবু সম্রাট, শ্রমিকদল নেতা খোরশেদ আলম ও আসাদুল ইসলামসহ অনেকে।
বাবুল ইসলাম 
















