বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক সুলতান মাহমুদের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিসিবির পরিচালক, বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সমৃদ্ধ শেরপুর-ধুনটের আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী।
সুলতান মাহমুদ উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা। কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা ভেঙে যায়। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য আর্থিক সংকটের খবর পেয়ে আসিফ সিরাজ রব্বানী ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা আহত সুলতানের স্ত্রীর হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোখফিজুর রহমান বাচ্চু, সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন মাহমুদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান এবং ধুনট উপজেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শামীম আহম্মেদ।
০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাকচালকের পাশে আসিফ সিরাজ রব্বানী
-
বাবুল ইসলাম - ১১:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয়









