‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সবুজায়ন কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’-এর অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
সোমবার বিকেলে মোহনপুর এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদসহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, যুবদল নেতা জনাব আলী, মিজানুর রহমান, ইমরান, সৌখিন, হিরো, রহমত উল্লাহ, ফিরোজ, জহুরুল, রাজু আহম্মেদ এবং ছাত্রদল নেতা পায়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধুনটের বিভিন্ন প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে বিভিন্ন প্রতিষ্ঠানে যুবদলের বৃক্ষরোপণ
-
বাবুল ইসলাম - ১০:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 170
জনপ্রিয়










