০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ধুনট এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন বিএনপি নেতা আপেল

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর মুলতানী পারভীর শাহজাহান তালুকদার এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।
জানা গেছে, আপেল মাহমুদকে ওই প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করার জন্য গত ২৫ জুন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ স্বাক্ষরিত ডিও (D.O.) লেটারের মাধ্যমে সুপারিশ করা হয়।
রবিবার সকাল ১১টার দিকে ওই ডিও লেটার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলীর নিকট জমা দেওয়াকে কেন্দ্র করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নবমনোনীত অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, রকিবুল ইসলাম, জাসাস নেতা নুরুন্নবী তালুকদার, আলমগীর হোসেন আলম, তাঁতী দল নেতা বাবু আকন্দসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনট এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন বিএনপি নেতা আপেল

০৪:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬