০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ধুনটে পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার

  • Reporter Name
  • ০৯:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 189

বগুড়ার ধুনট উপজেলায় পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার রামনারায়ণপুর গ্রামের দুলাল শেখের স্ত্রী রাহেলা বেগম (৫৫) এবং শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামের আমিনুল ইসলাম আরমান (৬৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলা বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিভিন্ন চেষ্টা করা হলেও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। রোগযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকালে স্বামীর ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম আরমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন। তিনি প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থান থেকে তাকে খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে আনতেন।
সর্বশেষ গত ১২ জুন বিকেল ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার

০৯:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬